Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অমিতকে দুই সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

এখন সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ০৮:৫১:৪৭ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিপরিষদে যশোরের কৃতী সন্তান অনিন্দ্য ইসলামকে অন্তর্ভুক্ত করা সমগ্র যশোরবাসীর জন্য গৌরবের বিষয়। এতে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং যশোর জেলার প্রতি সরকারের আস্থারই প্রতিফলন ঘটেছে।
বিবৃতিদাতারা হলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএআর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
অপরদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেছেন- অনিন্দ্য ইসলাম অমিত শুধু একজন রাজনীতিকই নন; তিনি রাজনীতির বাইরেও যশোরের সংবাদপত্র ও সাংবাদিকদের অতি আপনজন। তাই তার মন্ত্রিত্ব লাভের খবর যশোরের সাংবাদিক ও সংবাদপত্র জগতের সবার কাছেই বাড়তি আনন্দ বয়ে এনেছে। তিনি রাজনীতিতে যেমন প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তেমনি মন্ত্রী হিসেবে যশোরের উন্নয়নে নানা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে গণমানুষের মনে আরো দৃঢ় অবস্থান তৈরি করে নেবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)