Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ০৮:৫১:৩২ পিএম

মাগুরা প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকান, তেল, চাল, মুদিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর-এ তদারকির সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপুল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মো: আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)