চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও গুড় মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। এ সময় র্যালি বের করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার পরিচালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহন করেন।
মেলায় স্টলগুলোতে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।
এবছরে প্রযুক্তি মেলরা সাথে যোগ হয়েছে গুড় মেলা। এ উপজেলায় প্রতিবছর মাঘ মাসের প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে ঐতিহ্যবাহি গুড় মেলার আয়োজন করা হয়। এ বছরে দায়সারাভাবে প্রযুক্তি মেলার সাথে গুড় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে খেজুর গুড় উৎপাদন কষ্টসাধ্য থাকবেনা। গাছ প্রস্তুত ও রস সংগ্রহের কাজ সহজ হলে চাষীরা এই এই পেশা থেকে সরে যাবেনা বরং অন্যরা আগ্রহী হবে।
আরও বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম খাত কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই।
সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গাছিরা জানান, অন্যবছরে তারা এক একজন গাছি কয়েক লাখ টাকার গুড় বিক্রি করেন। কিন্তু এ বছরে শীত প্রায় শেষ। গুড় ক্রেতাদের উপস্থিতি কমতে পারে বলে তারা আশঙ্কা করছে।