নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণার শেষ দিনে যশোর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদেরের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
প্রচারণার শেষ সুযোগ কাজে লাগাতে এই শোডাউনের আয়োজন করে দলটি। মিছিলটি শহরের কেন্দ্রস্থলগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মিছিলটি শহরের ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার গিয়ে শেষ হয়। মিছিলে ১ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সমাবেশে ভিপি আব্দুল কাদের বলেন- “জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। আজ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।”
মিছিল নেতাকর্মীদের হাতে প্রার্থীর নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার ও ব্যানার দেখা যায়। “ভিপি কাদেরের সালাম নিন, দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিন” শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।