Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে লাইভ বেকারীতে অর্ধ লাখ জরিমানা

এখন সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ০৩:১৮:৪২ এম

নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে যশোর রেল রোডের লাইভ বেকারী এন্ড ফাস্টফুড থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- শহরের জেল রোডে লাইভ বেকারী এন্ড ফাস্টফুডে তদারকি কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধ ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৮ এর ৩৭ ধারায় ৩০ হাজার টাকা ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)