Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি ক্ষমতায় গেলে শান্তির ডুমুরিয়া প্রতিষ্ঠা করা হবে : লবি

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:৩৭:৩৯ এম

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কোন দুর্বৃত্তের ঠাঁই হবে না, সে যে দলেরই হোক ডুমুরিয়ার মাটিতে তাকে ভালো হয়ে চলতে হবে।’ সোমবার বিকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্যদেন এবং উপস্থিত ছিলেন, সাবেক এমপি গাজী আব্দুল হক, মোল্যা আবুল কাশেম, গাজী তফসির আহমেদ, সরদার আব্দুল মালেক, শেখ সরোয়ার হোসেন, তৈয়েবুর রহমান, শেখ হাফিজুর রহমান, ফুলতলা ইউপি চেয়ারম্যান আবুল বাশার, চরমোনাই’র মাওলানা মুজিবুর রহমান, ওমর আলী, ওলিয়ার রহমান শেখ ও আব্দুর জব্বার খান, বিএনপি নেতা আব্দুল্লাহেল কাফি সখা, গাজী আব্দুল হালিম, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, এ্যাড মুনিমুর রহমান নয়ন, মশিউর রহমান লিটন, ডাঃ আলম, আব্দুর রব আকুঞ্জি, আবরার হোসেন সৈকত, খান জিয়াউর রহমান জীবন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)