মাসুম বিল্লাহ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ইছালী ইউনিয়ন শাখার উদ্যোগে যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের পক্ষে হাত পাখায় ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদরের ইছালী ইউনিয়নের মনোহরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাতপাখা প্রতীকে ভোট ও সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মনোহরপুর বাজার থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন বড় বাজার সড়ক ও দোকানে লিফলেট বিতরণ করা হয়, কর্মসূচি শুড়ায় যেয়ে শেষ হয় ।
ইছালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন ইছালী ইউনিয়ন সেক্রেটারি ও ইউপি সদস্য ক্বারী সাবেদ আলী, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক কারী একরামুল কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা নেতা ও প্রভাষক মো. বাবলুজ্জামানসহ ইউনিয়ন ইসলামী আন্দোলন নেতা ডাক্তার নুর ইসলাম, এস কে ইমদাদুল হক,আলহাজ্ব তবিবার রহমান, সফিয়ার রহমানসহ ইউনিয়ন নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।