Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪৭:৪৬ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কোটচাঁদপুরে যৌথ মহড়া শুরু করেছেন ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বলুহর বাসস্ট্যান্ড থেকে এ যৌথ মহড়া শুরু হয়।
উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেন যৌথ মহড়ার দলটি। নির্বাচন নির্বিঘ্ন করতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচনের আগের দিন পর্যন্ত মহড়া চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান বলেন,
নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলবে এ যৌথ মহড়া। এ মহড়ায় থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট,নির্বাচনের আচরণ বিধি পর্যবেক্ষনে থাকা ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ। যা চলবে নির্বাচনের আগের দিন পর্যন্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)