Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৬:১৩ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার উপজেলার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন। মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)