Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒# কর্মকর্তা রিতার বিরুদ্ধে মামলা

সাবরেজিস্ট্রি অফিসে চাকরি দেয়ার নামে ৮ লাখ টাকা নেয়ার অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ০৬:০৯:২৬ এম

নিজস্ব প্রতিবেদক: সাবরেজিস্ট্রি অফিসে চাকরি দেয়ার নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্যাক্স কালেক্টর খতেজা বেগম রিতার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নড়াইল লোহাগাড়ার আড়িয়ারা গ্রামের মনিরুজ্জামানের ছেলে বর্তমানে যশোর শহরের আরএন রোডের বাসিন্দা শেখ সাদি বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি রিতা ঠাকুরগাঁও সদরের মুন্সিপাড়ার জুয়েলের স্ত্রী ও মৃত আব্দুল খালেকের মেয়ে। তিনি ঠাকুরগাঁও জেলা সাবরেজিস্ট্রি অফিসে ট্যাক্স কালেক্টর (টিসি) পদে কর্মরত আছেন। মামলার অভিযোগে জানা গেছে, শেখ সাদির দুলাভাইয়ের ঠাকুরগাঁওয়ের বাসার প্রতিবেশী হওয়ায় আসমি রিতার সাথে পরিচয়। শেখ সাদির স্ত্রীর লেখাপাড়া শেষ হওয়ায় আসামি তার অফিসে চাকরি দেয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হলে শেখ সাদির কাছে আসামি রিতা ১২ লাখ টাকা দাবি করে। চাকরির জন্য রিতাকে দুই দফায় ৮ লাখ টাকা দেয়া হয়। এ সময় আসামি রিতা ৬ মাসের মধ্যে তাকে চাকরি দিবে বলে একটি চুক্তিনামা করে। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হলে রিতার কাছে টাকা ফেরত দিতে চাইলে দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)