Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা নারী

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ০৬:১০:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সকালে যশোর সদরের রাজারহাট এলাকার বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছাব্বির আহম্মেদের মেয়ে সকিনা আক্তার ও ফজল আহম্মেদের মেয়ে শুকতারা বেগম। মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজারহাট বিকে সিটি এলাকায় অভিযান চালান। এ সময় যশোর-খুলনা মহাসড়কের উপর থেকে সন্দেহজনকভাবে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। তখন সকিনা আক্তারের ব্যাগ থেকে ৬ হাজার ও শুকতারার ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্যাবলেট তারা কক্সবাজার থেকে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে উপপরিদর্শক রফিজা খাতুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)