Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৩:৩২:০৪ এম

মণিরামপুর প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননা এবং পাহাড়ি সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরের মণিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌরশহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ইমাম পরিষদ মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে ও মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, ইমাম পরিষদের নেতা মুফতি ইব্রাহিম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আজিজুর রহমান, বক্তব্য রাখেন মাওলানা আজহারুল ইসলাম, হাসান আল মামুন, মুফতি দেলওয়ার হোসেন, মাহমুদুল হাসান প্রমূখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লিসহ সাধারণ মানুষ অংশনেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)