Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ০৯:০১:৫১ এম

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শেখ মেহেদী (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সুভাষণী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মোস্তাক আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মেহেদী সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। ফলে সে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পলাতক আছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)