Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৫৯:৪৯ পিএম
শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা কৃষকদলের আয়োজনে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মোল্লা ও নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো. শাহিনকে দুর্বৃত্তদের কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সোহান চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার ও চৌধুরী রেজাউল হক মিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা যুবলদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল হাসান সুজন, জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)