Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বিদেশে পাঠানোর প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৯:২৩:৪১ পিএম
কেশবপুরে বিদেশে পাঠানোর প্রলোভনে  ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে চার লাখ টাকা আত্মসাৎ, ভুয়া অনলাইন কাগজপত্র সরবরাহ ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে আব্বাস মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় কয়েকজন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোর্দ্দ দলিলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের ছেলে মোঃ উজ্জ্বল হোসেনকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরনডালি গ্রামের আব্বাস আলী মোল্লা চার লাখ টাকা নেন। বিদেশে পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভুয়া অনলাইন কাগজপত্র সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে উজ্জ্বলের পাসপোর্ট আটকে রাখার অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রের দাবি বরনডালি গ্রামের মৃত আবুল কাজীর ছেলে কাজী রফিকুলের মাধ্যমে ওই টাকা দেওয়া হয়। গ্রামের সালাউদ্দিনও টাকা লেনদেনের বিষয়টি জানেন বলে দাবি করা হয়েছে। ত্রিমোহিনি ইউনিয়নের বরনডালি গ্রামের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী অভিযোগ করেন আব্বাস মোল্লার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে বলে তিনি দাবি করেন। ত্রিমোহিনী ইউনিয়নের ৭ নং ওয়াডের কৃষক দলের সভাপতি মোঃ রুবেল হোসেন বলেন- আব্বাস মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা ও নাশকতার মামলায় আসামি থাকার অভিযোগ রয়েছে। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ভুক্তভোগী সেলিনা বেগম অভিযোগ করে বলেন, ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে চার লাখ টাকা দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিদেশে পাঠানো হয়নি। উল্টো ভুয়া অনলাইন কাগজপত্র দেওয়া হয়েছে এবং ছেলের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। টাকা ফেরত চাইতে গেলে আব্বাস মোল্লা ও তার স্ত্রী মারধরের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ গুলো নিরপেক্ষ ভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে আব্বাস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)