কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের আটংডা গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র সাড়ে চার বছর বয়সী শিশু সাবিতা খানের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শিশুটির বাবা ফিরোজ খানও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন। এমন শোকাবহ সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছের উপজেলার উজ্জ্বল স্মৃতি সংসদ। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। একটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই দুঃসময়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় উজ্জ্বল স্মৃতি সংসদের প্রতি এলাকা বাসীর কৃতজ্ঞতা। শিশু সাবিত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাছেন। পাশাপাশি অসুস্থ ফিরোজ খানের দ্রুত সুস্থতা কামনা করছে উজ্জ্বল স্মৃতি সংসদ।