Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৩:২১ পিএম
কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি  সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করা ও প্রণোদনা দেওয়া এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ১০০ জন, কলেজের ২ জন, বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) আওতায় কম্পিউটার অপারেশনে কমপিটেন্ট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রণোদনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্র ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, সাগদত্তকাটি পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জি, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার ঘোষ, শিক্ষক নূরুল ইসলাম খান, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার সাংবাদিক কামরুজ্জামান রাজু, কম্পিউটার প্রশিক্ষক হেলাল খান, শাহনাজ আফরোজ প্রমুখ। অনুষ্ঠানে ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ১০০ জন, কলেজের ২ জন, বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) আওতায় কম্পিউটার অপারেশনে কমপিটেন্ট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া ভাব বাংলাদেশের সহযোগিতায় কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য প্রণোদনার চেক এবং মূলগ্রাম দারুল উলূম আলিম মাদ্রাসাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ‘দক্ষতার বিস্তারে ভাব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)