Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:২৩:১৭ পিএম
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ  বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

মাগুরা প্রতিনিধি : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে লাল টেপে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কলেজের পাঁচ নম্বর ভবনের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার পাঁচ নম্বর ভবনের পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান তাঁরা। দেখতে বোমার মতো মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু বকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে থাকা লাল টেপে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)