Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সন্ত্রাস দমন আইনে যশোরে ৪ নেতাকর্মী আটক

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৩:২৩ পিএম
সন্ত্রাস দমন আইনে যশোরে  ৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাস দমন আইনের মামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবগত রাতে অভিযান চালয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের মাইকপট্টিতে নাশকতার উদ্দ্যেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদরের বসুন্দিয়ার মৃত আশরাফ আলী সরদারের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদ ও শহরের বেজপাড়া তালতলা এলাকার শরিফুল ইসলাম সিরাজের ছেলে শহিদুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিলে ব্যানার ফেস্টুন সরবরাহের অভিযোগ নাসিম আহম্মেদকে আটক করেছে। আটক নাসিম আহম্মেদ উপশহর এস-ব্লকের রওশন আলীর ছেলে। এ ছাড়া, যশোর সদরের রামনগর পিকনিক কর্ণার এলাকায় নাশকতার পরিকল্পনার উদ্দ্যেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ৩১ জুলাই মিছিল করে। এ ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহে জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। জাহিদুল সদরের সিরাজসিংহা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)