Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৩:২২ পিএম
যশোরে ছোট ভাইকে  ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : যশোরে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে মিকাইল (১৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের ঢাকা রোড খামারবাড়ি বারান্দিপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিকাইল ওই এলাকার মনিরের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। আহতের স্বজনরা জানান, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে বড় ভাই সাগরের সঙ্গে মিকাইলের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাগর ছোট ভাইকে ছুরিকাঘাত করেন। এতে মিকাইল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মিকাইলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)