Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় জমি থেকে মাটি-বালু কেটে বিক্রি করায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৩:২৩ পিএম
চৌগাছায় জমি থেকে মাটি-বালু কেটে বিক্রি করায়  একজনকে ১০ হাজার টাকা জরিমানা

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় অবৈধভাবে জমি থেকে মাটি ও বালু কেটে বিক্রির দায়ে জমির মালিক শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার স্বর্পরাজপুর পশ্চিমপাড়ার কাতলাকুড়ো পুকুরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। শাহিনুর রহমান (৩৬) স্বর্পরাজপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি নিজের জমি থেকে মাটি কেটে গভীর করে ফেলেছেন। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষক লাল্টু বলেন, চার-পাঁচ দিন ধরে শাহিনুর মাটি ও বালু কেটে বিক্রি করছেন। নিষেধ করলেও তিনি কারও কথা শুনছেন না। একই এলাকারা বাসিন্দা রাজু আহমেদ বলেন, ওই এলাকার চারপাশে কৃষিজমি থাকায় আশপাশের জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অভিযোগের বিষয়ে শাহিনুর রহমান বলেন, পাশের একটি জায়গা ভরাটের জন্য তিনি মাটি কেটেছেন। পরে অন্য জায়গা থেকে মাটি এনে ওই জমি ভরাট করে দেবেন। অভিযানকালে মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক বিপ্লব (৩২) পালিয়ে যান। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেও আদালত। সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)