Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১০:০০:৩৪ এম
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করেছে। ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নিকট থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিও সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবী। এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)