Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় সার উদ্ধার জরিমানা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:২৩:১৬ পিএম
মাগুরায় সার উদ্ধার জরিমানা

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে দুই অবৈধ সার মজুদদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা এনএসআই মাগুরা ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা। মঙ্গলবার ৩ নবেম্বর মাগুরা জেলার সদর উপজেলাধীন রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারে আশরাফ স্টোর মালিক মোঃ আশরাফ বিশ্বাস ধান ব্যবসায়ী এর গোডাউনে ধানের বস্তার ভিতর অবৈধ ১৪ বস্তা ডিএপি ফসফেট সার গোপনে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা এবং মেসার্স লস্কর ষ্টোর মালিক মোঃ বিচার আলী এর গোডাউনে ১৫ বস্তা ডিএপি ফসফেট সার গোপনে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিদপ্তর সজল আহম্মেদ। অনুসন্ধানে জানা যায় বাগেরহাট বাজারে অবস্থিত দুইটি ধান ব্যবসায়ীর গোডাউনে অবৈধভাবে ধানের বস্তার ভেতর ডিএপি ফসফেট সার বিক্রির অভিযোগ থাকায় জেলা এনএসআই ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেলা এনএসআই মাগুরার কর্মকর্তাগণ সরেজমিনে উপস্থিত থেকে ভোক্তা অধিকারের সমন্বয়ে অভিযান সফলভাবে সম্পন্ন করে। উল্লেখ্য যে, অভিযান শেষে জব্দকৃত ২৯ বস্তা ডিএপি ফসফেট সারগুলো আগামী ৪ নবেম্বর সকালে মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে ন্যায্য মূল্যে বাজারে বিক্রয়ের জন্য নির্দেশক্রমে সতর্কতামূলক বার্তা দিয়ে অভিযান শান্তিপূর্ণভাবে শেষ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)