Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মাঠে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় হত্যা, প্রেমিক-প্রেমিকা আটক

কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার রহস্য উদঘাটন

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৪:১২:৪৫ পিএম
কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে মাগুরখালী গ্রামের আলোচিত জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগম ও মোস্তফা কামাল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঁচিও উদ্ধার করা হয়েছে। আটক জেসমিন কেশবপুরের মাগুরখালি গ্রামের নুর ইসলামের স্ত্রী ও একই গ্রামের মৃত কিসমত সরদারের ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মণিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন । সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক জানান, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলারা মাগুরখালি ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রভাত বিশ্বাসের ধানখেতে সেচযন্ত্রের পানি পড়ার স্থানে অজ্ঞাত পরিচয় দুজনের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং তাদের পরিচয় শনাক্ত করে। নিহতরা হলেন, ওই গ্রামের আলেক নুর ইসলাম ও তাঁর স্ত্রী মাজেদা বেগম। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোয়েন্দা নজরদারি ও বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ২ নভেম্বর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগমকে গ্রেফতার করে কেশবপুর থানা পুলিশ। জেসমিন ও নিহত মাজেদা অভয়নগরের আকিজ জুট মিলে কাজ করতেন। একই কর্মস্থলে কাজ করার সুবাদে তাদের পরিচয় ছিল। জেসমিনের সঙ্গে মোস্তফা কামালের প্রায় চার-পাঁচ মাস ধরে অনৈতিক সম্পর্ক ছিল। তিনি জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার মিল বন্ধ থাকায় সকালে বাড়ির কাজ শেষ করে স্বামী-স্ত্রী মাঠে ঘাস কাটতে যান। পথে জেসমিনের সঙ্গে মোস্তফা নামে এক ব্যক্তির দেখা হয় তাদের। মোস্তফার সঙ্গে জেসমিনের প্রায় চার-পাঁচ মাস ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ঘাস কাটার একপর্যায়ে মাঠে জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। বিষয়টি বুঝতে পেরে তারা নিজেদের সম্পর্কের ঘটনা গোপন রাখতে মাজেদা ও তার স্বামী আলেককে হত্যার পরিকল্পনা করেন। মোস্তফা ও জেসমিনকে কলমি শাক তোলার কথা বলে মাজেদা ও তার স্বামী আলেক নুর ইসলামকে ঘেরের পাশে নিয়ে যান। তারা তালতলার ভেড়ির কাছে পৌঁছালে মোস্তফা তার হাতে থাকা কাঁচি দিয়ে আলেকের বগলের নিচে ও মাথায় আঘাত করেন। অন্যদিকে মাজেদার ওড়না দিয়ে তার গলায় ফাঁস দিয়ে দেয় জেসমিন। পরে দুজনকে পুরোনো স্যালো মেশিনের গর্তে ফেলে দেওয়া হয়। মাজেদা তখনো শ্বাস নিচ্ছিলেন। এ সময় কাঁচি দিয়ে তার তলপেট ও পায়ে আঘাত করা হয়। পরে মোস্তফাও তার পায়ে কোপ দেন। একপর্যায়ে দুজনের মৃত্যু নিশ্চিত হলে মরদেহ গর্তে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর ব্যবহৃত কাঁচিটি ঘেরের পানিতে ধুয়ে ফেলে বলে পুলিশ জানিয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করা হয়েছে পুলিশ। মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)