Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় যুব দিবসে ৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ

এখন সময়: রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ১০:১৮:০৯ পিএম
যশোরে জাতীয় যুব দিবসে ৪ লাখ  টাকার যুব ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩ জনের মাঝে ৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, যশোর জেলা উদ্যোক্তাদের ভূমি। এ জেলা থেকে অনেক উদ্যোক্তা তৈরি হয়ে দেশের শিল্পপতি হয়েছেন। দেশের উন্নয়নে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুব শক্তিতে পরিণত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ঘোপ বেলতলার ইউনিফ্যাশনের পরিচালক আল মামুন, সফল যুব সংগঠক চৌগাছার বেড়গোবিন্দপুরের অপরাজিতা যুব উন্নয়ন সংস্থার সভাপতি তানভীর রহমান, সদর উপজেলার হাসিমুখ যুব কল্যাণ সংস্থার সভাপতি ফারহান কাশেম অয়ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যুব দিবসে ৩ জনের মাঝে ৪ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্তরা হলেন- যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের শ্রাবনী আক্তারকে দুই লাখ টাকা, বাউলিয়া গ্রামের নাহিদা সুলতানাকে ১ লাখ টাকা ও বাঘারপাড়া নারিকেলবাড়িয়া গ্রামের প্রবীর কুমার দাসের মাঝে এক লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের স্বীকৃতি স্মারক প্রদান। স্বীকৃতি স্মারক প্রাপ্তরা হলেন-চৌগাছার বেড়গোবিন্দপুরের অপরাজিতা যুব উন্নয়ন সংস্থার সভাপতি তানভীর রহমান, সদর উপজেলার হাসিমুখ যুব কল্যাণ সংস্থার সভাপতি ফারহান কাশেম অয়ন, সদর উপজেলার নিউ কালেকশন গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী ইমরান হোসেন ও সফল আত্মত্মকর্মী উপশহর ই-ব্লকের ফরিদা বায়োগ্যাস প্রকল্পের স্বত্বাধিকারী ফরিদা সুলতানা। অনুষ্ঠান শুরুর আগে র‌্যালি বের করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)