নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার সকালে মুসলিম একাডেমী স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ইয়াসুনুল আলম। পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মরহুম মাসুদুর রহমানের ভাই মেজবা রহমান, মোস্তাফিজুর রহমান মুস্তা, সংগঠনের কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য আবুল হাসান সরকার, সদস্য সরফরাজ হোসেন, সদস্য মনিরুল ইসলাম, সদস্য সহিদুল ইসলাম প্রমুখ।