Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বর্ণের বার উদ্ধারে সাফল্য : শার্শা থানার দুই এএসআই পেলেন ডিআইজির বিশেষ পুরস্কার

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১১:৪১:৫০ পিএম
স্বর্ণের বার উদ্ধারে সাফল্য : শার্শা থানার দুই  এএসআই পেলেন ডিআইজির বিশেষ পুরস্কার

নাভারণ প্রতিনিধি : যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ শার্শা থানার দুই এএসআইকে বিশেষ পুরস্কার দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম। পুরস্কারপ্রাপ্তরা হলেন এএসআই মোঃ লাভলু মিয়া ও এএসআই মোঃ ফারুক হোসাইন। গত বুধবার (২১ অক্টোবর-২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শার্শার খাজুরা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজ বাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী সড়ক থেকে ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেন তাঁরা। অভিযানে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় দুই এএসআইকে অভিনন্দন জানান ডিআইজি। তাঁর পক্ষে তাঁদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)