Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‌্যালি ও আলোচনা

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১২:০১:৩৫ এম
উপজেলা দিবস উপলক্ষে যশোরে  জাতীয় পার্টির র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক : উপজেলা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা জাতীয় পার্টি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যশোর জেলা জাতীয়পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে শহরের গোহাটা রোডস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র?্যালি বের হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজীর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও দড়াটানা চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন,“উপজেলা ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতেই এরশাদ সরকার এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলের। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরশাদের পতনের পর বিএনপি সরকার উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা পুনঃপ্রতিষ্ঠা করে। তবে উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম না রেখে জেলা পর্যায়ে ফিরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রেদূরত্ব ও ভোগান্তি তৈরি হয়েছে।” তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রশাসনিক সেবা সহজ করতে উপজেলা পরিষদকে আরও কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, “উপজেলা ব্যবস্থার প্রতিষ্ঠাতা হিসেবে পল্লীবন্ধু এরশাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” কর্মসূচিতে জেলা ও সদর উপজেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানা, সদর উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক ফসিয়ার রহমান ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক। অঙ্গসংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দের শেখ ফরিদ, আরোজ আলী, সাইদ আলম, ইকরাম হোসেন জুয়েল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)