Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় নারীসহ দুইজন গ্রেফতার, ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১০:০৩:১৫ এম
মাগুরায় নারীসহ দুইজন গ্রেফতার,  ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন রোববার দুপুরে জেলা পুলিশের হলরুমে সাংবাদিকদের জানান, রোববার রাত আড়াইটায় মাগুরা সদরের কুকনা এলাকার এশিয়া মহিলা কলেজের পুরাতন হোস্টেলের পিছন থেকে একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসায়ী শম্পা দাস ও পূর্ণিমা রানী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মামলার আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মাদকের সাথে জড়িত সকল সদস্যদের আইনের আওতায় আনা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)