Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে আট দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাকারিয়া একাদশ

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০১:৩৭:২৬ এম
মণিরামপুরে আট দলীয় হাডুডু টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন জাকারিয়া একাদশ

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় মাঝের পাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় হাডুডু টুর্নামেন্ট। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাকারিয়া একাদশ বুজতলা বাজার। অন্যদিকে, রানার্সআপ হয় ইনামুল একাদশ হায়াতপুর। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এমন আয়োজন গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান লিটন,বুলবুল হাসান, রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী ফজলুর রহমান, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম, রবিউল ইসলাম রবি বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান শেখ, মেম্বার পদপ্রার্থী খালিদুর রহমান টিটো, আল আমিন হোসেন, মেহেদী হাসান তপু ও ইলিয়াস হোসেন। টুর্নামেন্টের খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাইমিনুর রহমান, বাবুল আক্তার, আসাদুজ্জামান আসাদ, সোহাগ হোসেন, ইনামুল কবীর, বোরহান ও ইব্রাহিম খলিল। হাডুডু বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর মধ্যে অন্যতম। আধুনিকতার প্রভাবে দেশীয় অনেক খেলা হারিয়ে যেতে বসায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন যুবসমাজকে মাঠমুখী করতে, পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এবং গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে হাডুডুসহ বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আরও জনপ্রিয়তা পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)