Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের ২০ শিক্ষার্থী

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:২৫:১৯ এম
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির সামাজিক  বিজ্ঞান স্কুলের ২০ শিক্ষার্থী

প্রেসবিজ্ঞপ্তি : মেধার স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত চারটি ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের ২০ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের একাডেমিক ফলাফলের ভিত্তিতে এসব শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেন। তাঁদের মধ্যে ২০২৪ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারজন ও মাস্টার্স প্রোগ্রামের আটজন এবং ২০২৫ সালে আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের চারজন করে শিক্ষার্থী রয়েছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’প্রাপ্ত শিক্ষক, এই স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাসের মা বেবী রানী দে। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন এইচ এম মাসুম হাসান ও মোঃ মাসুম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে সামাজিক বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। ২০২৪ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল (স্টুডেন্ট আইডি ২০১৫১৫), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জান্নাতুল আজিজ রিয়া (স্টুডেন্ট আইডি ২০১৬০৬), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা (স্টুডেন্ট আইডি ২০২১২৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মোঃ বিপুল শাহরিয়ার (স্টুডেন্ট আইডি ২০২৬২৮)। ২০২৪ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের মোঃ মোস্তাফিজুর রহমান (স্টুডেন্ট আইডি ২৩১৫০১) ও মোঃ মাসুম হাওলাদার (স্টুডেন্ট আইডি ২৪১৫০৭) , সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফাইজা আতকিয়া কেয়া (স্টুডেন্ট আইডি ২৩১৬০৮) ও আশিক মন্ডল (স্টুডেন্ট আইডি ২৪১৬২২), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সুমাইয়া খাতুন (স্টুডেন্ট আইডি ২৩২১০৫) ও সায়ীদা জামান (স্টুডেন্ট আইডি ২৪২১০১) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের অনিরুদ্ধ বিশ্বাস (স্টুডেন্ট আইডি ২৩২৬০৮) ও তাজুন নেছা রিতু (স্টুডেন্ট আইডি ২৪২৬১৯)। ২০২৫ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের আকাশ দত্ত (স্টুডেন্ট আইডি ২১১৫১১), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নাবিলা তাসনীম (স্টুডেন্ট আইডি ২১১৬১০), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাদিয়া নওশিন (স্টুডেন্ট আইডি ২১২১১২) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এইচ এম মাসুম হাসান (স্টুডেন্ট আইডি ২১২৬০৭)। ২০২৫ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল (স্টুডেন্ট আইডি ২৫১৫০১), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ মৃদুল হোসেন (স্টুডেন্ট আইডি ২৫১৬১০), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা (স্টুডেন্ট আইডি ২৫২১০১) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মালিহা আযাদ ইভা (স্টুডেন্ট আইডি ২৫২৬১২)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)