Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর , ২০২৬, ১১:০৯:০৬ এম
লোহাগড়ায় সাপের  কামড়ে কৃষকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে কৃষক মো: পলাশ মোল্যার (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গার দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। নিহতের ভাগ্নে মো: বাপ্পি শেখ জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে বিলের মধ্যে পলাশ মোল্যা শুকনো পাটখড়ি আনতে যায়। এ সময় পাটখড়ির ওপরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপে কামড়ানোর পর লোকজনকে জানান। জানানোর পর স্থানীয়রা পাশ্ববর্তী ভাটিয়াপাড়ার কৃষ্ণপুর এলাকায় একজন ওঝার বাড়িতে নিয়ে যায়। ওঝা চিকিৎসা দেওয়ার পর শরীর থেকে বিষ নেমে গেছে মর্মে আশ্বস্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে ফেরার পথে সাথে থাকা স্বজনরা আক্রান্ত পলাশকে ভাটিয়াপাড়া বাজারের একটি দোকান থেকে গরম দুধ পান করান। দুধ পান করানোর পরে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটনা ঘটলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এরপর স্বজনরা হাসপাতাল থেকে পলাশের মরদেহ লোহাগড়ার আমডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। এবং বাদ এশা মরহুমের জানাজার নামাজ স্থানীয় আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)