Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন আবাসন ভবন নির্মাণে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে : তত্ত্বাবধায়ক প্রকৌশলী

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ০৯:৪৫:১২ পিএম
যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন আবাসন ভবন নির্মাণে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে : তত্ত্বাবধায়ক প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন প্রতিপাদ্যে সোমবার সকালে যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র?্যালির আয়োজন করা হয়। এ উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক। তিনি বলেন, আবাসন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার। আবাসন ব্যবস্থা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছেন। যাতে করে কৃষি জমি কমে না যায়। সেই সাথে বস্তির কারনে পরিবেশ দূষন দুর করতে আবাসন ভবন নির্মাণে লক্ষ্যে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রবিউল আলম, আইডিইবির সাধারন সম্পাদক রুহুল আমিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ মাহাবুবুর রহমান হাউজিংয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবীর নান্টু, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেড এম সালেক প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)