প্রেস বিজ্ঞপ্তি : যশোরের নাগরিক সমাজের উদ্যোগে রোববার বিকেলে যশোর দড়াটানা ভৈরব চত্বরে হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান কর,শিশু, নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহবায়ক অ্যাড. আবুল হোসেন । মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী বীথিকা সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাড. আবুল কায়েস, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, পুজা পরিষদের যশোর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দে, সনাতন ধর্ম সংঘ নেতা গোপি কান্ত সরকার, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুন নাহার কণা, গ্রাম থিয়েটার আন্দোলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান, অধিকার কর্মী সুমন রুবাইদুল, নাগরিক উদ্যোগের যশোরের সমন্বয়কারী নাসির উদ্দিন, অধিকার কর্মী নিলাসা নীল, সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চের খবির শিকদার। মানবন্ধন সঞ্চালনা করেন নাগরিক সমাজের সদস্য সচিব সুকান্ত দাস।