Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরায় মাহবুর রহমান আটদলীয় ফুটবলে অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ১০:১৩:০৯ পিএম
খাজুরায় মাহবুর রহমান আটদলীয় ফুটবলে  অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আটদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় যশোরের অভয়নগর ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুরের হাসিব ফুটবল একাদশ। শনিবার বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি শম্ভু চৌধুরীর বাঁশিতে মাঠে গড়ায় খেলা। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ২৫ মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন কালীগঞ্জের স্টাইকার রাকিব। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে অভয়নগরের উইংগার বিপ্লব একটি গোল করে খেলায় সমতা ফেরান। এতে অনেকটা নড়েচড়ে বসে প্রতিপক্ষরা শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে অভয়নগরের স্টাইকার রিয়াজ আরেকটি গোল করে ব্যবধান বাড়ান। ফলে ২-১ গোলে অভয়নগরের কাছে পরাজয় বরণ করে কালীগঞ্জ একাদশ। খেলা শেষে সন্ধ্যায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর (এডমিন) রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল হোসেন ও জহুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস। খাজুরা বাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক কামাল হোসেন ও ক্রীড়া সংগঠক জামাল হোসেনের পক্ষ থেকে বিজয়ী দলের উইংগার বিপ্লবের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।খেলার ধারাবিবরণীতে ছিলেন, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল। আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের তৃতীয় খেলায় মুখোমুখি হবে খুলনা মহানগরীর নর্থ ক্লাব ও ঝিনাইদহের কালীগঞ্জ পিকেসি স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৮০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)