Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ০২:১৩:২৮ এম
শিয়াল মারার ফাঁদে  বিদ্যুৎপৃষ্টে মৃত্যু

উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুরে শিয়াল মারার জন্য পাতানো বিদ্যুতের তারে জড়িয়ে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহতের প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে মশিয়ার রহমানের একটি বাঁশের ঝাড় রয়েছে। যেখানে প্রতিনিয়ত শিয়ালের উৎপাত দেখা দেয়। অনেক সময় শিয়ালগুলো হাফিজুরের বাড়িতে হানা দিয়ে হাসঁ-মুরগী ও গৃহপালিত বিভিন্ন পশুপাখি ধরে নিয়ে যায়। হাফিজুর রহমান শিয়ালের উপদ্রব রোধ করতে বাড়ির পাশের বাঁশঝাড়ে বিদ্যুতের তারের ফাঁদ পেতে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এদিকে মঙ্গলবার সকাল ৯ টার দিকে মশিয়ার রহমান তার লাগানো বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি নিহত হন। হাফিজুর রহমান অসাবধানতার কারনে সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত’র পরিবারে শোকের মাতম চলছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)