নিজস্ব প্রতিবদেক, মণিরামপুর : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমে পড়েন মণিরামপুরের এসিল্যান্ড মাহির দায়ান আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার আগামী তিন মাস (১২ সেপ্টেম্বর-১২ ডিসেম্বর) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছে। শনিবার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নার অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এদিন এই কার্যক্রম শুরু করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, প্রতিষ্ঠাতা সদস্য একেএম নিছার উদ্দীন খান আজম, পৌরসভার কর্মকর্তা হেলাল উদ্দীনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।