Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদক মামলায় ১৫ বছরের সাজা, ইউপি উদ্যোক্তা গ্রেপ্তার

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:২০:১৬ পিএম

মাগুরা প্রতিনিধি : মাদক মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাগর আহমেদ ওরফে সাগর (৪০)কে দীর্ঘদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মন্ডলগাতি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাগর আহমেদ উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে। সাগরের পিতা পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুলের ছোট বোনকে দ্বিতীয় বিয়ে করে মন্ডলগাতি গ্রামে বসবাস করেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে চাকরি পান সাগর আহমেদ। এরপর থেকে তিনি নিয়মিত পরিষদে দায়িত্ব পালন করতেন। তবে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাজের আড়ালে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ২০১৮ সালের ১৪ নভেম্বর অভিযান চালিয়ে মাদকসহ সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সাগর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মাদক মামলায় সাগর আহমেদের ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)