Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কুয়াদা ইসলামী ব্যাংকে দুর্ধর্ষ চুরি

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:১৭:৫২ পিএম

জাকির হোসেন, কুয়াদা : যশোরের কুয়াদা বাজারে ইসলামী ব্যাংকের শাখায় চুরি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা ব্যাংকের গেটের তালাকেটে ভেতরে প্রবেশ পূর্বক চুরি করে পালিয়ে যায়। সূত্রে জানা যায়, চোরেরা ব্যাংকের বিভিন্ন কক্ষ ও ড্রয়ার তল্লাশি চালিয়ে নগদ অর্থ, একটি ট্যাব ও মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া নিরাপত্তার জন্য স্থাপন করা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে তারা। এতে ঘটনার গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংকের ইনচার্জ মাসুদ রানা জানান, চোরেরা সিন্দুক ভাঙারচেষ্টা করলেও তা খুলতে পারেনি। তবে ড্রয়ার থেকে নগদ অর্থ, একটি ট্যাব ও মোবাইল ফোন চুরি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাচাই শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। চুরির খবর পেয়ে মণিরামপুর থানার এসআই মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ব্যাংকের প্রবেশপথ, তালা ও ভেতরের বিভিন্নস্থান পরিদর্শন করা হয়েছে। এদিকে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাবার ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত করতে আশপাশের এলাকা ও বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)