Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

এখন সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৮:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজ খেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন র্কমকার বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পর পরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহার নামীয় প্রধান আসামী আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মন্ডলের ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান ঘটনা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)