Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১২:১২ পিএম

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ জয় কুন্ড (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সাগরদাঁড়ি এলাকার যুবক কেশবপুর গাজীর মোড় থেকে ইয়াবাসহ জয় কুন্ডকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় কুন্ড সাগরদাঁড়ি গ্রামের অলোক কুন্ডের ছেলে। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)