Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে অর্জিত বিজয় দীর্ঘায়িত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৪:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের পর অবশেষে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “আমরা আপাতত সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন এই গণতান্ত্রিক ধারাকে দীর্ঘায়িত করতে হবে। সে জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে প্রয়োজনীয় জনশক্তি তৈরি ও কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ববোধ ও সামাজিক প্রয়োজন অনুভব করে আমাদের এগিয়ে যেতে হবে।” জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখা আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্যের শুরুতেই অধ্যাপক নার্গিস বেগম মহান স্বাধীনতার ঘোষক ও মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুধাবন করে তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছি—কেন হটিয়েছি এবং কী প্রতিষ্ঠার লক্ষ্যে হটিয়েছি, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং তাদের উন্নয়ন ও উৎপাদনে সম্পৃক্ত না করে জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই তিনি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে মূলস্রোতের বাইরের নারীদের রাষ্ট্র গঠনে যুক্ত করেছিলেন। পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধারা অব্যাহত রেখে তা আরও প্রসারিত করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)