Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒নবীন প্রশিক্ষণার্থীদের বরণ ও বিশেষ প্রদর্শনী

যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৫:২৭ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট স্পোটর্স ক্লাবের তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’-এর উদ্যোগে আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানের শুরুতে মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্যপদক অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী পিএমই বিভাগের মো. সাইদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের ফায়েক মুনতাছিরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মার্শাল আর্ট কেবল শারীরিক শক্তিই বাড়ায় না: এটি মানুষের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তবে এ দক্ষতা ও আত্মবিশ্বাস এক দিনে বা এক মাসে অর্জিত হয় না, এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক অনুশীলন। আজকে যারা উত্তীর্ণ হয়েছ এবং যারা নতুন শুরু করছ- সবাইকে অভিনন্দন। আশা করি, তোমরা সম্পূর্ণ মনোযোগের সাথে এই প্রশিক্ষন অব্যাহত রাখবে। অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান ও জাস্ট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন। অনুষ্ঠানের শেষে প্রদর্শন করা হয় প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষার কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল তুলে ধরা হয়। উল্লেখ্য তিন মাসব্যাপী মার্শাল আর্ট কোর্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটির টেকনিক্যাল কোচেস কোর্স সম্পন্ন করা এ গ্রেড প্রাপ্ত কোচ ইসমাইল হোসাইন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)