Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়া নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে রোড ক্যাম্পেইন

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৪:৫৭ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকান ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা নিয়ে এক সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা পথচারী, মোটরসাইকেল চালক এবং বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমায় গাড়ি চালানো এবং পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ এবং ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ। কর্মসূচিতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রবিউল ইসলাম (মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সাংস্কৃতিক সম্পাদক এমএ জলিল এবং প্রকাশনা সম্পাদক হোসাইন খান। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য রিপন গোপাল, আলিমুল, হেদায়েত গাজী, মুজাহিদুল ইসলাম সেতুসহ নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)