Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:১৪:৩৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলিমুল হোসেন যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় ধান্যতাড়া পশ্চিমপাড়ায় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালির ঘর থেকে তাদের আটক করা হয়। পরে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই যুবককে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)