Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোর'র উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: রবিবার, ২৩ আগস্ট , ২০২৬, ০৯:১৩:৩৩ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : মানব পাচার থেকে ফিরে আসা নারী ও পুরুষদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে রাইটস যশোরের উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার ২৩ আগস্ট বিকেলে যশোর শহরের কারবালা রোডস্থ শহীদ স্বপন সড়কে ‘প্রশান্তি নিলয়’-এর কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।

গত ১১ আগস্ট সকালে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘আশ্বাস’ প্রকল্পের ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলাম। তিনি প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে রাইটস যশোরের সভাপতি ও বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. মো. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোর'র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড যশোর শাখার অপারেশন ম্যানেজার সাদ আহমদ ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা প্রশিক্ষণ সম্পন্নকারী সারভাইভারদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেককে সততা, নিষ্ঠা ও যোগ্যতার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজের অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথি মো. ইকবাল কবির বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা ও সুযোগ গ্রহণের জন্য প্রশিক্ষণপ্রাপ্তদের প্রয়োজনীয় আবেদন করতে হবে। তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তা, ব্যবসা পরিচালনার মৌলিক বিষয়, পরিকল্পনা প্রণয়ন, আত্মকর্মসংস্থান ও সফল উদ্যোগ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) কৃষ্ণা রানী সাহা, সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা এবং সাইকো-সোশ্যাল কাউন্সেলর তহমিনা আক্তার। প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগের কথা তুলে ধরেন। তারা জানান, হাতে-কলমে এ ধরনের প্রশিক্ষণ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রশিক্ষণপ্রাপ্তরা এ ধরনের কার্যকর প্রশিক্ষণ আয়োজনের জন্য রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল এবং সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে মানব পাচারের পর দেশে ফিরে আসা ২১ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) কৃষ্ণা রানী সাহা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ বজলুর রহমান ও শ্যামল মল্লিক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)