Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উদযাপনে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

যশোর এস এম সুলতান আর্ট কলেজের জমি দ্রুত বরাদ্দের ব্যবস্থা করার আশ্বাস প্রতিমন্ত্রীর

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ০৯:৫৬:১১ পিএম

মিরাজুল কবীর টিটো : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর অংশ হিসেবে যশোর এস এম সুলতান আর্ট কলেজে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তার চিত্রকর্মে গ্রামাঞ্চলের জীবন, লোকসংগীতসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও আবহমান বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়। শুক্রবার চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দ্রুত সময়ে আর্ট কলেজের জমি বরাদ্দের ব্যবস্থা করা হবে। জমি বরাদ্দের পর স্থানীয়দের সাথে আলোচনার মাধ্যমে টাকার ব্যবস্থা করা হবে। তিনি বলেন- আমার পিতা মরহুম তরিকুল ইসলাম উপশহর এলাকার মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মান করাসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। অন্য কোন দল এ এলাকার উন্নয়নের কথা ভাবেনি। জাতীয়তাবাদী দলের কাছে এলাকার মানুষের দায়বদ্ধতা আছে। তিনি আরো বলেন- যশোর ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধনের পর উপশহর শিশু হাসপাতাল পূর্ণাঙ্গ হাসপাতাল করার উদ্যোগ নেয়া হবে। এস এম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পাননু, উপশহর কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, নিয়ে নিউটাউন বাদশাহ ফয়সাল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এস এম সুলতানের বিভিন্ন প্রদর্শিত ছবির স্থায়ী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। শেষে ১৪ শিক্ষার্থীর মাঝে শ্রেণি পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)