Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে জেএসপিএস-এর বিশেষ সেমিনার

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ১১:১১:৫৫ পিএম

যবিপ্রবি প্রতিনিধি : জাপানের ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে “গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করে। অথচ সঠিক তথ্যের অভাব ও আবেদনের হার কম থাকায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত খুব কমসংখ্যক গবেষক এই সুযোগ নিতে পেরেছেন। এই সেমিনার থেকে যবিপ্রবির তরুণ গবেষকরা উচ্চশিক্ষা বিষয়ে আরও জানতে পারবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, জাপানে গবেষণার পরিবেশ ও যৌথ কাজের সংস্কৃতি অনন্য। সেখানে পিএইচডি বা পোস্ট-ডক গবেষণার অভিজ্ঞতা একজন তরুণ শিক্ষক ও গবেষকের ক্যারিয়ার পুনর্গঠনে বড় ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য কেবল বিদেশে যাওয়া নয়, বরং সেখানকার আধুনিক প্রযুক্তি ও গবেষণা সংস্কৃতি শিখে দেশে ফিরে জাতির সেবায় আত্মনিয়োগ করা। বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার চমৎকার সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে যেন আমাদের তরুণ শিক্ষকরা পিছিয়ে না পড়েন, সে জন্যই এই সেমিনারের আয়োজন। আমাদের লক্ষ্য কেবল বিদেশে গিয়ে পড়ালেখা করা নয়, বরং দেশে ফিরে এমন একটি বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করা, যেন ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা গবেষণার জন্য বাংলাদেশে আসেন। সেটিই হওয়া উচিত আমাদের মূল ভিশন। এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)