Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর মেডিকেল কলেজে ‘রাইজ এন্ড থ্রাইভের’র দিনব্যাপী মাইন্ড প্রোগ্রামিং সেশন অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ১১:০৩:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর মেডিকেল কলেজের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মাইন্ড প্রোগ্রামিং, স্মৃতিশক্তি উন্নয়ন এবং ব্যক্তিগত সক্ষমতা বিকাশ বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় প্রথম বর্ষের ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবিব। কর্মশালাটি পরিচালনা করেন 'Rise & Thrive’-এর প্রতিষ্ঠাতা, মাইন্ড প্রোগ্রামার ও সোশ্যাল সাইকোলজিস্ট মো. হামিদুল হক (সহকারী অধ্যাপক, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর)। তিনি সম্প্রতি USA Brain Athlete Academy থেকে বাংলাদেশের একমাত্র Black Belt in Memory স্বীকৃতি অর্জন করেছেন। কর্মশালায় মানব মস্তিষ্কের কার্যপ্রণালি, স্মৃতিশক্তির কার্যকর ব্যবহার এবং আধুনিক স্মৃতি কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি Mind Palace পদ্ধতির মাধ্যমে তথ্য সংরক্ষণ, Scan Memory কৌশলের ব্যবহার, দ্রুত শেখা ও দীর্ঘ সময় তথ্য মনে রাখার বিভিন্ন অনুশীলন করানো হয়। মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক চাপ মোকাবিলা, মনোযোগ বৃদ্ধি, সম্পর্কের উন্নয়ন এবং কার্যকর অধ্যয়ন কৌশল নিয়েও পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া নিউরোপ্লাস্টিসিটি-ভিত্তিক মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিকল্পিত জীবনযাপন, ইতিবাচক মানসিকতা গঠন, হতাশা ও হীনমন্যতা কাটিয়ে ওঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি অর্জনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব বিষয়ে ব্যবহারিক অনুশীলনেরও সুযোগ পান। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন চিকিৎসকের পেশাগত দক্ষতার পাশাপাশি সুস্থ মানসিকতা, তীক্ষ্ণ স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সমানভাবে গুরুত্বপূর্ণ। এসব সক্ষমতা বিকাশে এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রচলিত একাডেমিক শিক্ষার বাইরে এ আয়োজন তাদের শেখার নতুন কৌশল, আত্মউন্নয়ন এবং মানসিক সুস্থতা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দিয়েছে। ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এসব কৌশল কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, রাইজ এন্ড থ্রাইভ মূলত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানান শ্রেণি পেশা ও বয়সের মানুষের জন্য মাইন্ড প্রোগ্রামিং সেবা দিয়ে থাকে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনে 'Rise & Thrive with Hamidul Huq' নিয়মিতভাবে মাইন্ড প্রোগ্রামিং, স্মৃতিশক্তি উন্নয়ন, নিউরোপ্লাস্টিসিটি এবং ব্যক্তিগত উৎকর্ষ বিষয়ে কর্মশালা পরিচালনা করে আসছে। যশোর মেডিকেল কলেজে আয়োজিত এ কর্মশালাও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)