শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ নুরুল হক নুরু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক নুরু শার্শার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শার্শা থানার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির কন্যাকে গত বৃহস্পতিবার ১৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে একা পেয়ে প্রতিবেশী নুরুল হক নুরু তার দোচালা টালির ঘরে নিয়ে যায়। সেখানে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় নুরু। পরবর্তীতে ভিকটিম ঘটনাটি তার চাচিকে বিস্তারিত জানায়। ঘটনার বিবরণ শুনে চাচি বাদী হয়ে শার্শা থানায় এজাহার দাখিল করেন। মামলা হওয়ার পর ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাতভর অভিযান চালান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে শাড়াতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি নুরুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতার সাথে আসামিকে গ্রেফতার করেছে।